ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

স্কাউটস দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। গৎবাঁধা
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৩:৪০ সময়
স্কাউটস দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে : প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ থাকে না। তোমাকে তোমার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে শুধু নিজে নয়, অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায়।

সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারজন স্কাউট আত্মাহুতি দিয়েছেন। স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বের আর কোথাও নেই।

৭০ বছর আগে (১৯৫৫ সালে) স্কাউট হিসেবে ইউরোপ ও আমেরিকা ভ্রমণের স্মৃতিচারণ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘তখন উড়োজাহাজের ভাড়া অনেক বেশি ছিল। তাই লন্ডন থেকে নিউইয়র্কে জাহাজে করে নেওয়া হয়। এতে আফসোস করার কথা ছিল, কিন্তু হয়ে গেল আনন্দের। আটলান্টিক পাড়ি দেওয়ার যাত্রায় পুরো জাহাজ মাতিয়ে তোলে কয়েকজন স্কাউট- গান-বাজনা, উৎসাহ ও ফুর্তিতে পুরো জাহাজের নিয়ন্ত্রণ চলে আসে তাদের হাতে। আসার পথেও নিউইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজেই ছিলাম।’

তিনি আরও বলেন, ‘উড়োজাহাজের ভাড়া বেশি হওয়ায় সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বক্স ওয়াগন কোম্পানির কাছ থেকে সস্তা দামে তিনটি মাইক্রোবাস কিনলাম। টাকা বাঁচানোর জন্য ৬ মাস ধরে পুরো ইউরোপ ঘুরে পাকিস্তান পর্যন্ত ফিরে এলাম। ইউরোপের কোনো জায়গা ভ্রমণ থেকে বাদ পড়েনি।’

অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক এবং বিভিন্ন স্কাউটদের মধ্যে অন্যান্য পদক তুলে দেওয়া হয়।

এ সময় তিনি দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সারাদেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল