ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ভারতকে অনিরাপদ মনে করছে ট্রাম্প প্রসাশন

এবার ভারত ভ্রমনে এলো মার্কিন সতর্কবার্তা। ভারতে রয়েছে অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত গমনের ক্ষেত্রে
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৪:৩০ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৪:৩০ সময়
ভারতকে অনিরাপদ মনে করছে ট্রাম্প প্রসাশন ছবি : সংগৃহীত
এবার ভারত ভ্রমনে এলো মার্কিন সতর্কবার্তা। ভারতে রয়েছে অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত গমনের ক্ষেত্রে লেভেল-২ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নারীর প্রতি সহিংসতার মত ঘটনাও ভারতে দ্রুত বাড়ছে বলে উল্লেখ করা হয়।

মার্কিন এই সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতে অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে। দেশটির কিছু অঞ্চলে এই ঝুঁকি আরও বেশি। বিশেষ করে যৌন নিপীড়নের মতো অপরাধ দ্রুত বাড়ছে। পর্যটনকেন্দ্র ও গণপরিবহন এলাকা, বাজার, শপিং মল এবং সরকারি স্থাপনাগুলো সন্ত্রাসীদের হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে বলেও সতর্ক করছে ট্রাম্প প্রশাসন।

এছাড়াও কিছু গ্রামীণ অঞ্চলে জরুরি পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সুযোগ সীমিত বলেও জানানো হয়। পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলেঙ্গানা থেকে শুরু করে পশ্চিম পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত এলাকাগুলোতে ঝুঁকি বেশি বলেও সতর্কবার্তায় বলা হয়েছে। এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে ভারতে কর্মরত মার্কিন কর্মকর্তাদের অবশ্যই আগাম অনুমতি নিতে হবে।

ভারতে স্যাটেলাইট ফোন কিংবা জিপিএস ডিভাইস বহন বেআইনি বলেও সতর্কবার্তায় উল্লেখ রয়েছে। এসব ব্যবহার করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ২ লাখ মার্কিন ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে নারী ভ্রমণকারীদের একা চলাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। মণিপুরসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে ‘বিশেষভাবে ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া স্থলপথে ভারত-নেপাল সীমান্ত পারাপারে সতর্ক করে বলা হয়েছে, এতে অভিবাসন সংক্রান্ত জটিলতা, এমনকি গ্রেফতার কিংবা জরিমানার ঝুঁকি রয়েছে বলেও উল্লেখ আছে এই সতর্কবার্তায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল