ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শাপলা-ধানের শীষে রয়েছে দৃশ্যমান মিল, বিভ্রান্তিতে পড়বে ভোটাররা : নাছির

জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৪:৩২ সময়
শাপলা-ধানের শীষে রয়েছে দৃশ্যমান মিল, বিভ্রান্তিতে পড়বে ভোটাররা : নাছির ছবি : সংগৃহীত
জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাছির বলেন, “বাংলাদেশের জাতীয় প্রতীকের দৃশ্যমান অংশ হচ্ছে শাপলা। এই শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া অনুচিত। এর ফলে জাতীয় প্রতীকের অপব্যবহার এবং বিভ্রান্তির সুযোগ সৃষ্টি হবে।”

তিনি নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে বলেন, “আমরা এখনও পর্যন্ত দেখিনি ঢাকার বাইরে তারা কোনো জনসভা করেছে কিনা। আমাদের আজকের তিতুমীর কলেজের কর্মসূচিতে যত নেতাকর্মী উপস্থিত হয়েছেন, তত সংখ্যক মানুষ তাদের জনসভায় হয়েছে কিনা সেটিও গণমাধ্যমে দেখা যায়নি।”

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল তারা নির্বাচন কমিশনে গিয়ে শাপলাকে প্রতীক হিসেবে দাবি করেছে। জাতীয় প্রতীকের সবচেয়ে দৃশ্যমান অংশ শাপলাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দিলে তা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, বিশেষ করে যারা পড়তে পারেন না। কারণ ধানের শীষের সঙ্গে শাপলার দৃশ্যত মিল রয়েছে।”

নাছির উদ্দীন নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, “এর আগে অনেক দল শাপলা প্রতীক চেয়েও পায়নি। সুতরাং এই নতুন রাজনৈতিক দলকে যদি অন্যায়ভাবে প্রতীক দেওয়া হয়, তাহলে তা প্রত্যাহার করে পূর্বে যারা আবেদন করেছিল, তাদের বিবেচনা করা উচিত।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল