ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৫, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৫, সকাল ৯:৪৮ সময়
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ছবি : সংগৃহীত
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী তা প্রতিহতের চেষ্টা করছে। খবর আলজাজিরার।

ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর সকালেই নতুন হামলা শুরু হলো। যদিও ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

সকালে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা জনসাধারণকে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

এদিকে ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে। লোকজন ছোটাছুটি করে আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে। দেশটির বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন বাজছে। পরিস্থিতি খুবই ভীতিকর।

এদিকে ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এ হামলা হলো।

মঙ্গলবার (২৪ জুন) সকালে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে।

বাগদাদভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে। তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল