ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বদলে গেল জবির ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের’ নাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হলের নতুন নাম
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৫, বিকাল ৫:৩২ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৫, বিকাল ৫:৩২ সময়
বদলে গেল জবির ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের’ নাম ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হলের নতুন নাম রাখা হয়েছে— নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হয়েছে।

এর আগে, ৬ ফেব্রুয়ারি খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রী হলের নামফলকও। এ সময় নতুন নাম হিসেবে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল, ফেলানী ছাত্রী হল, মাহমুদা স্মৃতি হল, রিয়া গোপ ছাত্রী হল নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন উনিশ শতকের একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী যিনি ‘নওয়াব’ উপাধিতে ভূষিত হন। তিনি বাংলার নারী শিক্ষা ও কল্যাণে অসামান্য অবদান রাখেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল