ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, শুনানি আজ

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি -এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুই জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১২:২২ সময়
শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, শুনানি আজ ছবি : সংগৃহীত
২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি -এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুই জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ।

বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি হবে।

এর আগ বিচারের স্বচ্ছতার স্বার্থে আদালত অবমাননার এ মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এছাড়া এ ধরনের মামলায় কোনো ব্যক্তির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেয়ার বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেয়া হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও, হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনের সাজা দিতে পারবেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে। ২২৭ মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুই জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল