ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইন্টার মিলান

আসরটা দারুণভাবেই শুরু করেছিলো আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, সকাল ৯:২৯ সময়
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইন্টার মিলান ছবি : সংগৃহীত
আসরটা দারুণভাবেই শুরু করেছিলো আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার দৌড়ে এগিয়ে ছিল তারা। তবে শেষ ম্যাচে ছন্দপতন। ইতালির ক্লাব ইন্টার মিলানের কাছে হেরে আসর থেকেই বিদায় নিতে হলো তাদের।

সিয়েটেলের লুমেন ফিল্ডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে যায় রিভার প্লেট। ম্যাচে দুই গোল হজমের পাশাপাশি ক্লাবটির দুই ফুটবলার লাল কার্ডও দেখেছেন।

ম্যাচের পুরোটা সময়েই দাপট দেখিয়েছে ইতালিয়ান ক্লাবটি। প্রথম হাফে কোনো গোল না হলেও, দ্বিতীয় হাফে দুই গোল করে ইন্টার। ম্যাচের ৬৬তম মিনিটে ইন্টারের এক ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রিভার প্লেটের ডিফেন্ডার লুকাস কোয়ার্টা।

তার ছয় মিনিট (৭২তম) পরই গোলের খাতা খোলে ইন্টার। সুচিচের পাস থেকে জাল খুঁজে নেন এস্পোসিতো। আর নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে ইন্টারের জয় নিশ্চিত করেন বাস্তনি। এরপর ইন্টারের এক ফুটবলারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিভার প্লেটের আরেক ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

এই এক হারের ফলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিল রিভার প্লেট। কারণ, এই একই গ্রুপের আরেক ম্যাচে উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারায় মেক্সিকান ক্লাব মন্টেরে। গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোতে জায়গা পায় রামোসের দলটি।

এদিকে গ্রুপ 'এফ' এর ম্যাচে কোরিয়ান ক্লাব উলসানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এক গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল