ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে ন্যায়বিচার বলা চলে না : জোনায়েদ সাকি

অপরাধীকে আইনের আওতায় না এনে জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে কোনোভাবেই ন্যায়বিচার বলা চলে না বলে মন্তব্য
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৫, সকাল ৯:৫৯ সময়
জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে ন্যায়বিচার বলা চলে না : জোনায়েদ সাকি ছবি : সংগৃহীত
অপরাধীকে আইনের আওতায় না এনে জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে কোনোভাবেই ন্যায়বিচার বলা চলে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, ‘মব সন্ত্রাস’ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না।

শনিবার দুপুরে খুলনা শহরের গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি।

তিনি বলেন, বিচার ও সংস্কার ত্বরান্বিত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মানুষের জন্য উদ্বেগের বিষয়।
মব সন্ত্রাস, উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রবণতা ও পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের আন্দোলনের অর্জনকে ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, খুলনায় গত এক মাসে একের পর এক খুন, গুলি, ধর্ষণ ও লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা জবাবদিহির আওতায় না আনলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল