ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

কোচ না হয়েও রংপুরের দায়িত্ব সামলাবেন আর্থার

জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর। এবারের আসরেও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। সবশেষ
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:৩২ সময়
কোচ না হয়েও রংপুরের দায়িত্ব সামলাবেন আর্থার ছবি : সংগৃহীত
জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর। এবারের আসরেও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। সবশেষ আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে গেলবারের মতো এবার দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন না মিকি আর্থার।

রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বিষয়টি নিশ্চিত করেছেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, 'ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ার ক্লাবের কোচ হিসেবে দায়িত্বে থাকায় মিকি এই মুহূর্তে সরাসরি থাকতে পারবেন না। তাই আমরা গ্রেগ স্মিথকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।'

'মিকি আর্থার স্মিথের ওপর পুরোপুরি আস্থা রাখেন। মাঠে গ্রেগ স্মিথ দল পরিচালনা করলেও মিকি আর্থার নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কৌশলগত দিকনির্দেশনা দিয়ে যাবেন।'-যোগ করেন তিনি।

আর্থার দলে না থাকলেও তার ভূমিকা থাকবে বলে জানিয়েছেন শানিয়ান, 'আমরা স্কোয়াড গঠনের সময় প্রতিটি খেলোয়াড় নিয়ে মিকির সঙ্গে আলোচনা করেছি, গায়ানার কন্ডিশনে কারা ভালো করবে সেটি মাথায় রেখেই দল সাজানো হয়েছে।'

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, হারমিত সিং, খাজা নাফে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল