ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার।
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৩০ সময়
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলা সরাসরি দেখুন

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের। আসরে এই নিয়ে টানা চার ম্যাচ টস জিতলেন তিনি।

শ্রীলঙ্কার মাটিতে বসে ‘লঙ্কাবধ’ মোটেও সহজ নয়, তবে এই দুরূহ কাজটাই আজ করতে হবে টাইগারদের। যেকোনো মূল্যে হারাতে হবে শ্রীলঙ্কাকে। ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এর বিকল্প নাই। এমন সমীকরণ জেনেই মাঠে নেমেছে সাকিব বাহিনী।

এমন বাঁচা-মরার লড়াইয়ে একাদশে পরিবর্তন আসবে, তা অনেকটা নিশ্চিতই ছিল। তবে ভাবা হচ্ছিলো এনামুল হক বিজয়ের সুযোগ মিলবে। তবে তা হয়নি। একাদশে পরিবর্তন এলো বটে, তবে আফিফ হোসেনের বদলে খেলবেন নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ :
নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ :
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল