ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

নির্বাচনের সময় আর্থিক অপব্যবহার ঠেকাতে এমএফএস ও অনলাইন ব্যাংকিংয়ে সাময়িক নিয়ন্ত্রণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থের অপচয় ও অনিয়ম রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৯ সময়
নির্বাচনের সময় আর্থিক অপব্যবহার ঠেকাতে এমএফএস ও অনলাইন ব্যাংকিংয়ে সাময়িক নিয়ন্ত্রণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থের অপচয় ও অনিয়ম রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে অস্থায়ী বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা চার দিন বিভিন্ন ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ থাকবে।   রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে প্রকাশিত নির্দেশনায় বলা হয়, নির্বাচনের সময় এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় পরিচালিত আইবিএফটি ব্যবস্থায় লেনদেনের অপব্যবহার প্রতিরোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এসব সেবায় সীমা আরোপ করা হয়েছে।

এছাড়া ভোটকে কেন্দ্র করে এমএফএস-সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সব ধরনের আর্থিক লেনদেন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখা হবে এবং কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তা দ্রুত সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে বলা হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত এই ৯৬ ঘণ্টা সময়ে আইবিএফটির মাধ্যমে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন পুরোপুরি স্থগিত থাকবে। পাশাপাশি এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল