ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড উত্থান, আউন্স ছাড়াল ৫ হাজার ডলার

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে স্বর্ণের মূল্য আউন্সপ্রতি ৫ হাজার ডলারের গণ্ডি
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৮ সময়
ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড উত্থান, আউন্স ছাড়াল ৫ হাজার ডলার

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে স্বর্ণের মূল্য আউন্সপ্রতি ৫ হাজার ডলারের গণ্ডি ছাড়িয়েছে। ডলারের মান কমে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫,০১২ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫,০৩৩ দশমিক ৮০ ডলার। ডলারের দুর্বলতার ফলে বৈশ্বিক ক্রেতাদের কাছে স্বর্ণ ও রুপা তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়ে উঠেছে, যার কারণে এ ধাতুগুলোর চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান পরিস্থিতি ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের দিকে নজর রাখছেন।


বাজার বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সুদহার হ্রাস পেলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এদিকে মূল্যবৃদ্ধি থেকে পিছিয়ে নেই রুপাও। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০৯০ ডলারে নেমেছে। অন্যদিকে প্যালাডিয়ামের মূল্য ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ১,৭২৩ ডলার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল