ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে উল্লেখযোগ্য হ্রাস এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫৬ সময়
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে উল্লেখযোগ্য হ্রাস এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। বুধবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল সাড়ে ৯টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকায় এবং ১৮ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায়।


সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।


এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের বাজারদর ৩০ বার পরিবর্তন হয়েছে—এর মধ্যে ১৮ বার বৃদ্ধি এবং ১২ বার হ্রাস পেয়েছে।


এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারদর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল