ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে সেমি ফাইনালে অস্ট্রেলিয়া

মুম্বাইয়ে ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার ব্যাটার। এমনটাও সম্ভব! বিশ্বকাপের
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৩, সকাল ৮:৫৫ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৩, সকাল ৮:৫৫ সময়
ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে সেমি ফাইনালে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার ব্যাটার। এমনটাও সম্ভব! বিশ্বকাপের আসরে 'অতিমানব' হয়ে উঠলেন  গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের মুখে গ্রাস কার্যত ছিনিয়ে নিলেন একাই। সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

অষ্টম উইকেটে দুইশ ছাড়ানো জুটিতে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন- ম্যাক্সওয়েল। লক্ষ্য, ২৯২ রান। আর আফগানিস্থানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে  ৯১ রান। বিশ্বকাপে আরও একটি অঘটনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আফগান শিবিরেও কি উৎসব শুরু হয়ে গিয়েছিল? সে প্রশ্নের উত্তর মিলবে না। তবে মাঠে গ্নেন  ম্যাক্সওয়েল কাণ্ড ঘটালেন, তা চাক্ষুষ করল গোটা বিশ্ব।

নবম উইকেটে ব্যাট করতে নেমেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে সঙ্গে নিয়ে জিতিয়ে দিলেন অজিদের। ডাবল সেঞ্চুরি করলেন মাত্র ১২৮ বলে! ওয়ানডেতে অষ্টম উইকেটে বিশ্ব রেকর্ড ২০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাক্সওয়েলের একার অবদানই ১৭৯! তার ১০ ছক্কা ও ২০ চারে গড়া ১২৮ বলে অপরাজিত ২০১ রানের এই ইনিংসে রেকর্ডও হয়েছে একগাদা। বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

এদিন মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক শাহিদি। এরপর রহমত , অধিনায়ক শাহিদি  এবং আজমতুল্লাহর সঙ্গে জুটি বেঁধে আফগানদের ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জাদরান। সেঞ্চুরি করেন তিনি। ১৮ বলে করেন ৩৫ রানের দুদান্ত ইনিংস খেলেন রশিদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল