ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স

বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকা সানরাইজার্স হায়দরাবাদ অবশেষে বড় স্বস্তির খবর পেয়েছে। দীর্ঘদিনের পিঠের চোট কাটিয়ে আইপিএলে খেলার
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:২১ সময়
অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স

বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকা সানরাইজার্স হায়দরাবাদ অবশেষে বড় স্বস্তির খবর পেয়েছে। দীর্ঘদিনের পিঠের চোট কাটিয়ে আইপিএলে খেলার জন্য পূর্ণ ফিটনেস সনদ পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার ও অধিনায়ক প্যাট কামিন্স। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, সর্বশেষ মেডিকেল স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে তার পিঠের স্ট্রেস ইনজুরি সম্পূর্ণ সেরে গেছে। ফলে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই তিনি বোলিং করতে পারবেন।


খবরে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৭ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স। এরপর শনিবার (১৮ এপ্রিল) ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে তার ফেরার সম্ভাবনা রয়েছে। গত বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ চলাকালে পিঠে চোট পান এই অস্ট্রেলিয়ান অধিনায়ক। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। চোটের কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি কামিন্স। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছেন ঈশান কিশান।


চলমান আইপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিলেও ম্যাচ না খেলে স্ক্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার এনওসি নেওয়ার জন্য অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। সর্বশেষ স্ক্যানে সুস্থতা নিশ্চিত হওয়ায় এখন আবার দলে ফিরতে প্রস্তুত এই তারকা পেসার। বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে দুই জয় ও তিন হারে সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে চতুর্থ স্থানে।


সূত্র: ক্রিকবাজ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’