ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

সোমবার থেকে ডিপো পর্যায়ে বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ: বিপিসি

গ্রাহক চাহিদা বিবেচনায় ডিপো পর্যায়ে জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল)
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
সোমবার থেকে ডিপো পর্যায়ে বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ: বিপিসি

গ্রাহক চাহিদা বিবেচনায় ডিপো পর্যায়ে জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিপিসির রোববার (১৯ এপ্রিল) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও পেট্রোলের বরাদ্দ ১০ শতাংশ এবং অকটেনের বরাদ্দ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।


এই সিদ্ধান্তের ফলে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ আগের তুলনায় বেশি হবে, যা বাজারে চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর আগে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে সরকার। এতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়, যা রোববার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে দেশীয় জ্বালানি ব্যবস্থাপনায় এমন সমন্বয় নিয়মিতভাবেই প্রয়োজন হয়। তবে এর প্রভাব পরিবহন ও পণ্য খাতে ব্যয় বৃদ্ধির মাধ্যমে ভোক্তা পর্যায়ে পড়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ