ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভেপোর্ট শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভেপোর্ট শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। রোববার (১৯ এপ্রিল) ভোরে স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর একটি পারিবারিক বিরোধ বা ‘ডোমেস্টিক ডিসটার্ব্যান্স’-এর খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীভেপোর্ট পুলিশ বিভাগ। সেখানে পৌঁছে তারা দুটি বাড়ি জুড়ে বিস্তৃত এই হামলার ঘটনা দেখতে পায়।


প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জানায়, হামলাকারী গাড়িতে করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীভেপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোর্ডেলন জানান, নিহত শিশুদের মধ্যে কিছু ছিল হামলাকারীরই আত্মীয়। তিনি আরও বলেন, তদন্তের অংশ হিসেবে আরও একটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। শহরের মেয়র টম আর্সেনো এ ঘটনাকে “ভয়াবহ সকাল” হিসেবে বর্ণনা করে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সহজে আগ্নেয়াস্ত্র পাওয়া যাওয়ার কারণে এ ধরনের বন্দুক সহিংসতা প্রায়ই ঘটছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে আরও উসকে দিচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ