ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

বাসভাড়া পুনর্নির্ধারণের বৈঠক অনুষ্ঠিত, সিদ্ধান্ত কাল

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন ভাড়া কত
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়
বাসভাড়া পুনর্নির্ধারণের বৈঠক অনুষ্ঠিত, সিদ্ধান্ত কাল

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন ভাড়া কত হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার (১৯ এপ্রিল) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা এবং বিআরটিএর কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব, পরিবহন ব্যয় এবং ভাড়া সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বলা হয়, দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার বাড়লে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।


সম্প্রতি ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় ভাড়া প্রায় ১৫ পয়সা বাড়ানোর হিসাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে পরিবহন মালিকরা দাবি করেছেন, ২০২২ সালের পর থেকে খরচের পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন হয়নি। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় যন্ত্রাংশ ও ইঞ্জিন তেলের খরচও বেড়েছে বলে তারা দাবি করেন।


বৈঠক সূত্র জানায়, বিআরটিএ আগামীকাল সোমবার একটি প্রস্তাব তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা–চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। তবে নতুন ভাড়া কত হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


পরিবহন মালিক সংগঠনের নেতারা জানিয়েছেন, দ্রুত সিদ্ধান্ত না এলে তারা নিজ উদ্যোগে ভাড়া সমন্বয়ের ঝুঁকি নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ