ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের বর্তমান বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের বর্তমান বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশের জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি এবং বাজার সমন্বয় নিয়ে বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীকে জানানো হয়।


বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি বাজার একটি ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক বাজারে অনেক দেশই জ্বালানির দাম সমন্বয় করেছে। তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের কারণে আমদানি মূল্য বেড়ে যাওয়ায় দেশীয় বাজারে মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। এতে বৈদেশিক মুদ্রার ব্যয় বিবেচনায় এনে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে।


মন্ত্রী স্বীকার করেন, বর্তমানে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রয়েছে, তবে এর পূর্ণাঙ্গ হিসাব জানতে মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী চলমান সংঘাতের প্রভাব শুধু বাংলাদেশ নয়, সব দেশেই পড়ছে এবং বাংলাদেশও এর বাইরে নয়।


বিশ্লেষকদের মতে, জ্বালানি খাতে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পরিবহন, উৎপাদন ও জীবনযাত্রার ব্যয়ে আরও চাপ বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ