ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পিলার
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৮ সময়
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পিলার ৪৯/২-এস সংলগ্ন ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে বলে জানা গেছে।রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপির বিপরীত পাশে ভারতের পারগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।


স্থানীয় সূত্রে জানা যায়, মোট পাঁচজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করলে তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে বিএসএফের ৯৯ ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে আটক তিনজনের বিষয়ে তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানা যায়।


এদিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আটক তিন বাংলাদেশিকে নিয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে যোগাযোগ চলছে। বর্তমানে তারা বিএসএফ হেফাজতে সুস্থ অবস্থায় রয়েছেন। অন্যদিকে বিএসএফের ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক তিন বাংলাদেশিকে ভারতের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।


৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। বিএসএফ সূত্র অনুযায়ী, সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে তাদের আটক করা হয়েছে। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”


সূত্র: সংশ্লিষ্ট সীমান্ত সূত্র ও বিজিবি-বিএসএফ তথ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ