ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

লিভারের প্রাণঘাতী রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৯ সময়
বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

লিভারের প্রাণঘাতী রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টায় মহাখালীতে অবস্থিত জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ব লিভার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞরা লিভার রোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান। অনুষ্ঠানটি সোসাইটির মহাসচিব অধ্যাপক দেওয়ান সাইফুদ্দিন আহমেদ সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মিয়া মাসহুদ আহমদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন। আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা লিভারের প্রদাহ দ্রুত শনাক্তকরণ, ফ্যাটি লিভার প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং হেপাটাইটিস বি ও সি নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।


সেমিনারে বক্তারা বলেন, সময়মতো সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা লিভারজনিত জটিল রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানের অংশ হিসেবে রোগীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং সেবা প্রদান করা হয়।


সূত্র: জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ