ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

প্রথমবারের মতো একসঙ্গে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন নাগরিকত্ব পাওয়া এই ক্রিকেটারদের নিয়েই
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২১ সময়
একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

প্রথমবারের মতো একসঙ্গে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন নাগরিকত্ব পাওয়া এই ক্রিকেটারদের নিয়েই সোমবার (২০ এপ্রিল) নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি। দীর্ঘদিন ধরে পাকিস্তান ও ভারতের জন্ম নেওয়া ক্রিকেটাররা বসবাসের শর্ত পূরণ করে ইউএই জাতীয় দলে খেললেও এবার ভিন্ন পথে এগিয়েছে দেশটি। এবার আইসিসির নিয়ম অনুযায়ী বসবাসের শর্ত নয়, সরাসরি নাগরিকত্ব ও পাসপোর্টধারী হিসেবে দলে জায়গা পেয়েছেন পাঁচ ক্রিকেটার।


নাগরিকত্ব পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন— খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি। এর মধ্যে খুজাইমা তানভীরের জন্ম পাকিস্তানের ফয়সালাবাদে, বাকি চারজন ভারতের বিভিন্ন অঞ্চলের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রথম ইউএই ক্রিকেটারদের নাগরিকত্ব দেওয়া হলো।


অজয় কুমার বাঁহাতি পেসার হিসেবে পরিচিত, যিনি টি-টেন লিগেও খেলেছেন। অক্ষদীপ নাথ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক সদস্য এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের হয়ে খেলেছেন। হারপ্রীত ভাটিয়া আইপিএলে পুনে ওয়ারিয়র্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। আদীব উসমানি মুম্বাই অনূর্ধ্ব-২৩ দলের সাবেক ক্রিকেটার।


নাগরিকত্ব পাওয়ার পর অজয় কুমার বলেন, ইউএইতে আসার পর থেকেই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতেন, যা এখন বাস্তবে রূপ নিয়েছে। অন্যদিকে খুজাইমা তানভীর বলেন, নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া প্রতিটি খেলোয়াড়ের জন্যই গর্বের বিষয়।


সূত্র: ইএসপিএন ক্রিকইনফো ও দ্য ন্যাশনাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ