ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে করে: মনোজ বাজপেয়ী

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্যতম গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী।
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে করে: মনোজ বাজপেয়ী

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্যতম গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী। তবে সাফল্য ও পরিচিতির আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিগত আক্ষেপের কথাও এবার খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি। সম্প্রতি এক আলোচনায় অভিনেতা জানান, গত প্রায় এক দশক ধরে বিভিন্ন সময়ে তার অভিনয়জগৎ ছেড়ে দেওয়ার চিন্তা এসেছে। তবে নতুন ও আকর্ষণীয় চরিত্রের প্রস্তাব তাকে বারবার অভিনয়ের জগতে ফিরিয়ে এনেছে। তার ভাষ্য, জীবিকার তাগিদে নয়, বরং অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি এখনও কাজ করে যাচ্ছেন। একটি চরিত্রের ভেতরে নিজেকে আবিষ্কার করার আনন্দই তাকে সবচেয়ে বেশি টানে। একইসঙ্গে তিনি হালকা ধাঁচের বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার ইচ্ছার কথাও প্রকাশ করেন।


তবে পেশাগত সাফল্যের পাশাপাশি জীবনের কিছু অপূর্ণতার কথাও উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, কর্মজীবনের ব্যস্ততা ও সাফল্যের পেছনে ছুটতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো হয়নি। জীবনের শেষ সময়ে তাদের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও সেই সুযোগ সীমিত ছিল বলে আক্ষেপ প্রকাশ করেন। অভিনেতার মতে, ছোটবেলা থেকেই পরিবার থেকে দূরে থাকার অভিজ্ঞতা তার জীবনের অংশ ছিল। গ্রামের পরিবেশ ছেড়ে প্রথমে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরে স্বপ্নপূরণের লক্ষ্যে শহরে চলে আসেন তিনি। নতুন পরিবেশে নিজেকে গড়ে তুলতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।


তিনি জানান, জীবনের সেই সংগ্রামের দিনগুলো তাকে অনেক কিছু শিখিয়েছে। নতুন ভাষা, নতুন সংস্কৃতি এবং শহুরে জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে নিজের চেষ্টাতেই। একইসঙ্গে দৈনন্দিন প্রয়োজন মেটানোর দায়িত্বও নিজেকেই বহন করতে হয়েছে। সাফল্যের চূড়ায় পৌঁছেও পরিবারের জন্য সময় দিতে না পারার যে বেদনা, সেটিই আজ তার জীবনের সবচেয়ে বড় আফসোসগুলোর একটি বলে মনে করেন এই খ্যাতিমান অভিনেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল