ঢাকা | |

দুর্গম পাহাড় থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিলো সেনাবাহিনী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে স্ট্রোকে আক্রান্ত এক বৃদ্ধাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে উদ্ধার করেছে বাংলাদেশ
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৩ সময়
দুর্গম পাহাড় থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিলো সেনাবাহিনী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে স্ট্রোকে আক্রান্ত এক বৃদ্ধাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, ৭৪ বছর বয়সী রামকিল বম শনিবার সকালে আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। দুর্গম এলাকায় অবস্থানের কারণে দ্রুত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব না হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।


বিষয়টি জানার পর মানবিক সহায়তার অংশ হিসেবে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। বান্দরবান অঞ্চলের তত্ত্বাবধানে একটি বিশেষ হেলিকপ্টার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রামের সামরিক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জরুরি প্রয়োজনেও তারা নিয়মিত সহায়তা দিয়ে আসছে। পার্বত্য এলাকার বাসিন্দাদের জন্য পরিচালিত এই উদ্ধার অভিযান সেই মানবিক দায়িত্ব পালনেরই একটি উদাহরণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল