ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনিকে হাতেনাতে ধরলেন হিরো আলম, প্রেমিককে গণপিটুনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও আরেক কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্স্যার ম্যাক্স অভি রিয়াজকে আটকের
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১২:৪৪ সময়
পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনিকে হাতেনাতে ধরলেন হিরো আলম, প্রেমিককে গণপিটুনি ছবি : সংগৃহীত
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও আরেক কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্স্যার ম্যাক্স অভি রিয়াজকে আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল রিয়া মনি ও ম্যাক্স অভিকে হাতেনাতে ধরার অভিযোগ করেন হিরো আলম। এ সময় হিরো আলমকে মারধরও করা হয়েছে বলে জানান তিনি। এরপরই এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে রিয়া মনি ও ম্যাক্স অভি রিয়াজকে।

গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ম্যাক্স অভি রিয়াজকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তোলা হয়। এর কিছুক্ষণের মধ্যে রিয়া মনিকেও গাড়িতে তোলা হয়।

এ সময় এলাকাবাসী বেশ হৈচৈ করছিলেন। ভুয়া ভুয়া বলে চেচাতে দেখা গেছে সবাইকে। জানা গেছে, ম্যাক্স অভি ও রিয়া মনিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এ সময় হিরো আলমের সঙ্গে বাগবিতণ্ডা ও তার কলার ধরতেও দেখা যায় রিয়া মনিকে। খালি গায়ে ম্যাক্সি অভি রিয়াজকেও দেখা গেছে, সেই ভিডিওতে। এর কিছুক্ষণ পর হিরো আলমের আরেকটি ভিডিও প্রকাশ হয়, যেখানে হিরো আলম বলেন, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভিকে হাতেনাতে ধরেছেন। ভিডিওতে রিয়া মনি প্রসঙ্গে হিরো আলমকে বলতে শোনা যায়, ‘তোমার সঙ্গে (রিয়া মনি) ডিভোর্স এখনো কমপ্লিট হলো না তাহলে তুমি আমার নামে ১২ লাখ টাকার মামলা করলে কেন? একদিকে তুমি আমার কাছ থেকে ১২ লাখ টাকা নিবা। আরেক দিকে পরকীয়া করবা।

আমি হাতেনাতে ধরলাম। আমার দোষ হয়ে গেল! আমাকে মারধর করল। তা, পরকীয়া যদি না-ই করো, তাহলে ও বাসায় কী করে? বলে আমার পার্টনার।’

হিরো আলম আরো অভিযোগ করেন, তাদের এখনো ডিভোর্স হয়নি। তিন মাস সময় লাগবে বিচ্ছেদের। তবে এরই মধ্যে অভিকে নিয়ে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন রিয়া মনি। এমনকি হিরো আলমের নামে ১২ লাখ টাকার নারী নির্যাতনের মামলাও দিয়ে রেখেছেন রিয়া মনি।

এ ঘটনায় হিরো আলমের অফিস স্টাফ সেলিম জানিয়েছেন, গতকাল রামপুরার উলন রোডের বাড়িতে গিয়ে দুজনকে হাতেনাতে ধরেছেন হিরো আলম। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিলেন। যেহেতু বাসাটা হিরো আলম ভাড়া নিয়েছিলেন তাই তাকে ফোন দিয়ে প্রায়ই অভিযোগ করতেন এলাকাবাসী। কিছুদিন পরপরই রিয়া মনির বাসায় অবস্থান করতেন ম্যাক্স অভি রিয়াজ। দুজনের এ অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে হিরো আলমকে অবগত করেন এলাকাবাসী। তাই গতকাল হিরো আলম হাজির হন বাসায়। একপর্যায়ে হিরো আলমকেই মারধর ও হেনস্তা করেন রিয়া মনি। এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেন রিয়া মনি ও ম্যাক্স অভি রিয়াজকে। দুজনকে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে। আজকে কোর্টে চালান করা হবে।

গত এপ্রিল মাসে, বাবার মৃত্যুর সময় হিরো আলম অভিযোগ তোলেন, তার বাবার দেখভাল করেন না স্ত্রী রিয়ামনি। এ জন্য তিনি রিয়ামনিকে ডিভোর্সের ঘোষণা দেন। তখনই সামনে ম্যাক্স অভি রিয়াজের অধ্যায়। অন্যদিকে ম্যাক্স অভির স্ত্রী ইতিও অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে রিয়া মনির অবৈধ সম্পর্কের কারণেই ঘর ভেঙেছে তারও। হিরো আলম ও ইতি একসঙ্গে সংবাদ সম্মেলনও করেন। রিয়া মনির সঙ্গে ডিভোর্সের প্রক্রিয়া চলমান রয়েছে হিরো আলমের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল