ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

‘নাকের সোনার ফুলটাও বেচে দিয়েছি বাচ্চার চিকিৎসার জন্য...’

ঢাকায় চিকিৎসা নিতে এসে চরম অর্থকষ্টে পড়েছেন পান্না আক্তার। তার ৯ মাস বয়সী সন্তান নাফি নিউমোনিয়া ও পরে
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
‘নাকের সোনার ফুলটাও বেচে দিয়েছি বাচ্চার চিকিৎসার জন্য...’

ঢাকায় চিকিৎসা নিতে এসে চরম অর্থকষ্টে পড়েছেন পান্না আক্তার। তার ৯ মাস বয়সী সন্তান নাফি নিউমোনিয়া ও পরে হামে আক্রান্ত হয়ে বর্তমানে শ্যামলী শিশু হাসপাতাল-এর হাম ওয়ার্ডে চিকিৎসাধীন। রোববার (১৯ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পান্না আক্তার জানান, সুই, ক্যানুলা, স্যালাইন থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা সামগ্রী নিজেদের টাকায় কিনতে হচ্ছে। চিকিৎসা ব্যয়ের চাপে নাকের সোনার ফুল পর্যন্ত বিক্রি করতে হয়েছে বলে তিনি জানান।


তিনি বলেন, সুনামগঞ্জ থেকে ঢাকায় আসতে ২০ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হয়েছে। এরপর থেকে ঢাকায় কোনো আত্মীয় না থাকায় থাকা-খাওয়ার খরচও বাড়ছে। ধার-দেনা করে সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে একই পরিস্থিতির কথা জানিয়েছেন আরও অনেক অভিভাবক। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক জানান, শিশু হাসপাতালে কিছু বেড বিনামূল্যে থাকলেও অনেক ক্ষেত্রে ওষুধ ও সেবার খরচ আংশিকভাবে রোগীদের বহন করতে হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত শতাধিক শিশুর মৃত্যু এবং হাজারো সংক্রমণের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে সাবেক আইইডিসিআর বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশুদের হাসপাতালে এনে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি, পর্যাপ্ত সহায়তার অভাব এবং হাসপাতালের সীমিত সুবিধা—সব মিলিয়ে দরিদ্র পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। এ অবস্থায় দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে শিশু মৃত্যুর ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ